Posts

ভাগ্য বিড়ম্বিত

মোহাম্মদ দেলোয়ার হোসেন মাষ্টার তারিখঃ ১৬/০২/২০১৯( প্রকাশ) সহজ-সরল মানব সকল নরম মনের হয়, চালাকচতুর করছে ফতুর তাদের সব সময়। বোকা পেয়ে নিজেনিজে কাছে যেয়ে ভিতরের কথা লয়, ফুসলাইয়া ফুসলাইয়া তোলে কথার মাঝে অভয়। সরলমনা পেয়ে কতজনা বুঝায় যে নয়-ছয়, পরকে কাঁচকলা দেখায়ে ওরা কেড়ে নেয় সব জয়। বোকারা সবাই ধোকা খেতে-খেতে হয়েছে যেন বলয়, প্রতিবাদী হতে শিখেছে এখন হানবে বুঝি প্রলয়।

কবি আল মাহমুদ চলে গেলেন না ফেরার দেশে

সাগরিকা ডেক্সঃ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে কবি আল মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।আমরা তার রূহের মাগফেরাত কামনা করি *কবির জীবনী * আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ - ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। [১] তিনি একাধারে কবি ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। [২] বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরেও অংশ নিয়েছেন। [৩] তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী হিসেবে পরিচিত দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।

এস,এস,সি পরিক্ষার সময় সূচী পরিবর্তন।

Image
চলতি ২০১৯ সালের এসএসসি পরীক্ষা প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি রোজ বুধবার বারের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা আগামী ২ মার্চ বিকেল ২টায় অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাছাড়া সারা দেশে এই বিষয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এদিকে আজ মঙ্গলবার যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বহুনির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্রের ঘ সেটের প্রশ্ন ভুল হয়। এ সেটের প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি প্রশ্ন ছাপানো হয় আর অপর পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছিল বুধবারের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের। আর এই কারণে যশোর বোর্ডের আজকের পরীক্ষা বাতিল করা হয়। আজ বিকেলে আগামীকালের পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের পরীক্ষা ২ মার্চ বিকেল ২টায় অনুষ্ঠিত হবে।

মৃত্যু

Image
চাষী এস,কে খান মৃত্যু জীবের জন্য অনিবার্য, অনান্য এক সত্য। কোন বাঁধা না মানিয়া,চলে আসে নিত্য। নির্মম ভাবে দেহ থেকে,জীবন চলে যায়। জন্মিলে মরিতে হবে,গুরুজনে কয়। মৃত্যু ভয় করে না কেহ,দুনিয়া নিয়ে ব্যাস্ত। লোভের দুনিয়ায় পাপের কাজে,সবায় থাকে লিপ্ত। কাজে কর্মে কারো মনে,দিও না কভু কষ্ট। তাহলে তোমার জীবন বৃথা,দুনিয়াদারী নষ্ট। মৃত্যু আসবে যখন পার পাবে না কেহ। এমন কিছু করতে হবে,যে কাজে জীবন হবে ধন্য। থাকব না দুনিয়াতে আমি,থাকবে আমার সৃতি। এমন কাজের আশায় আমি,মেনে চলি বরনীয়দের নীতি। মৃত্যু আসবে যে দিন,কাঁদবে সবায়,ঝরবে চোখের জল। জীবনটা ভাই করে তোল সত্য,নির্ভেজাল।

কারা পেলেন সাহিত্য পুরষ্কার ২০১৮।জেনে নিন বিস্তারিত।

আহম্মেদ আওসাফ আরলিসঃ সাহিত্যে অনন্য অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’-এ ভূষিত হয়েছেন চার জন। এরা হলেন কবি কাজী রোজী, কথা সাহিত্যিক মোহিত কামাল, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং সাহিত্যিক আফসান চৌধুরী। ২৭ জানুয়ারি, সোমবার বিকেলে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ চার জনের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন। বাংলা একাডেমির মহাপরিচালক জানান, দশটি বিভাগের মধ্যে এ বছর চারটি বিভাগ, অর্থাৎ কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ ও গবেষণা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য শাখায় পুরস্কার দেওয়া হচ্ছে। কবিতায় পুরস্কার পাচ্ছেন কবি কাজী রোজী, কথা সাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী পাচ্ছেন এই পুরস্কার। কথা সাহিত্যে বিশিষ্ট্য মনো রোগ বিষেষজ্ঞ ডাঃ মোহিত কামাল সাহেব কে ব্যক্তিগত ভাবে আমি চিনি । অনেকবার কথা ও হয়েছে । খুবই অমায়িক এবং অধ্যব...
Image
"এই চশমার কাহিনী, কখনো ভুলার নয়" .......... এস এম জীবন স্যারঃ (অফিসে প্রবেশ করার সাথে সাথে) জীবন তোমার চশমা কোথায়? জীবনঃ সেদিন চশমাটা ভেঙে গেছে স্যার। স্যারঃ চশমা ছারা দেখতে তোমার সমস্যা হয়না? জীবনঃ জি স্যার, কাছের লেখা গুলো বুঝতে একটু সমস্যা হয় কিন্তু সময়ের জন্য একটু বিলম্ব হচ্ছে। স্যারঃ তোমার চশমার পাওয়ার কি তুমি জানো? জীবনঃ সঠিক মনে নেই, আবার নতুন করে ডাক্তার দেখিয়ে নিবো স্যার। স্যারঃ (অফিসে থাকা) এই করিম ও রহিম? (সবাই জি স্যার) তোমরা এখনি জীবনকে নিয়ে ভালো ডাক্তার দেখিয়ে ওর পছন্দ মতো একটা চশমা নিয়ে আসো। (সবাই জি স্যার)। বিঃদ্রঃ চশমাটা বড় কথা নয়, হঠাৎ করে আমাকে চশমা ছারা দেখেই যে এমন প্রশ্ন করবে এবং আমার সমস্যাটা বুঝে সাথে সাথে আমাকে চশমা উপহার দিবেন সেটা সত্যিই কল্পনার বাহিরে। জীবনে অনেক দামী দামী উপহার পেয়েছি, যেমন স্বর্ণের চেইন, স্বর্ণের রেইসলেট, ল্যাপটপ, মোবাইল, ট্যাপ, ঘড়ি, সার্ট পেন্ট গেঞ্জি ইত্যাদি। কিন্তু এমন আন্তরিকতা, সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে কাউকে দেখেনি। কারন চশমা ছারা আমি চলতে পারিনা, যা না হলেই নয়। সত্যি আমি স্যারের প্রতি চিরকৃতজ্ঞ, একজন বাবা ত...

কবিতা আসেনা

on-line-sagorikanews24.blogspot.com/ --তাসলিমা পাটোয়ারি। বলেছিলাম, একটি কবিতা লিখবো বন্ধু। যেখানে শুধু প্রেম থাকবে বিরহ নয়। তুমি বলেছিলে, আমার যে কবিতা আসেনা। তোমার কি প্রেমও আসেনা? হ্যাঁ, আসেতো কি মনেহয়? মনেতো চায় এক জনের হাত ধরে ঘুরতে, চোখে চোখ রেখে মনের সব কথা বলতে। তার না বলা কথাগুলো মনের ভাষায় বুঝে নিতে, মন চায় তার যত আবদার আছে সব পূরণ করতে। আর কি? আচ্ছা তোমার কি মনে চায়না, জীবনের সবটা পথ একসাথে পাড়ি দিতে? হ্যাঁ, চাইতো! চাই নিজের সব ভাললাগা ভাগ করে নিতে। প্রিয়া, মনেতো চায় অনেক কিছুই এগুলো বলে শেষ করা যাবেনা। মনের আবেগ অন্য সবার মতো আমারো আছে। কিন্ত বন্ধু, ছেলেদের আর মেয়েদের ইচ্ছের নাকি অনেক তফাৎ আছে? আমি চাই, শরতের সকালে ফোঁটা শিউলি ফুলের মাল্য পরাতে তোমার গলে। কাঁশ বনের ধারে তোমার পিঠে পিঠ লাগিয়ে বসে গল্প করতে। তারপর আকাশে অন্তীম সূর্য যাবে মিলিয়ে, আর আমরা দেবো মনের সকল আবেগ একে অন্যকে বিলিয়ে। ভয় হয়, পাছে যদি কেউ দ্যাখে? দূর বোকা! জানোনা, ভয় করে প্রেম হয়না! তুমি আমার পথ চলার শক্তি একথা কি মানোনা? কবিতা আসেনা এমন প্রেমিক নেই জানোনা? ...