এস,এস,সি পরিক্ষার সময় সূচী পরিবর্তন।

চলতি ২০১৯ সালের এসএসসি পরীক্ষা প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি রোজ বুধবার বারের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা আগামী ২ মার্চ বিকেল ২টায় অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তাছাড়া সারা দেশে এই বিষয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এদিকে আজ মঙ্গলবার যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বহুনির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্রের ঘ সেটের প্রশ্ন ভুল হয়। এ সেটের প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি প্রশ্ন ছাপানো হয় আর অপর পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছিল বুধবারের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের।
আর এই কারণে যশোর বোর্ডের আজকের পরীক্ষা বাতিল করা হয়। আজ বিকেলে আগামীকালের পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের পরীক্ষা ২ মার্চ বিকেল ২টায় অনুষ্ঠিত হবে।

Comments

Popular posts from this blog

চট্টগ্রামে আইজিপি বিমানটির পাইলট, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নবীন লেখকদের জন্য সু-খবর।লেখা প্রকাশের দায়িত্ব নিচ্ছে সাহিত্য ম্যাগাজিন সাগরিকা।

রেদওয়ান সামীর দুইটি বই প্রকাশ হলো অমুর একুশে গ্রন্থমেলাই।