কবিতা

কবিতা :- সরস্বতী মাতা
লেখক :- লাল্টু সেখ
তারিখ:- 10/02/2019
আদি কাল হতে পূজনীয় তুমি,
হে বিদ্যাদেবী সরস্বতী মাতা।
স্বরণীয় তুমি, বরণীয় তুমি,
তুমি মুক্তার হারে ভূষিতা।
বসন্ত পঞ্চমী তিথিতে,
পাখিদের সুমধুর গীতিতে,
বাজিয়ে সুরের বীনা মনেতে,
আম্র মুকুলের ঘ্রাণেতে
ধরার মাঝে তুমি আবির্ভূতা।
তুমি জ্ঞান গরিমার উৎস মাতা।
লহ পুষ্পাঞ্জালী, হে দেবী, নমস্তে,
অতি সন্তর্পণে, কম্পিত হস্তে,
তব পদে অর্পণ করি, ভক্তি ভরে,
গমের শিষের মাঝে মনোহারী পুষ্পে।
শ্রী পঞ্চমীর প্রাতকালে, মাগো পূজি তোমায়,
অভ্র আবীর, আমের মুকুল,
দোয়াত, কলম, খাতায়।
বাসন্তী রঙের গাঁদা ফুলে, উঠলে তুমি ফুটে
দধিকর্মা মুখে দিলেই প্রাণটা ভরে উঠে।
বিদ্যা, সঙ্গীত, শিল্পকলা
তব হৃদয়ে দেয় যে দোলা।
শ্বেত পুষ্পে শোভিত, তুমি পদ্ম লোচনা,
তুমি শ্বেত বর্ণা, শ্বেত পদ্মে আসিনা।
বীনা পুস্তক ধারিনী, শুভ্রকান্তি, কুচভরন মিতাঙ্গী
ধন্য তুমি যুগে যুগে, পরম ব্রহ্মা যে তব সঙ্গী।
প্রার্থনা মা, ফেরার পথে একটু দয়া করে,
বিদ্যা বুদ্ধি রেখে যেও, সকলের অন্তরে।onlinesagorikanews24.blogspot.com/skkhan/prom"laltisk

Comments

Post a Comment

Popular posts from this blog

চট্টগ্রামে আইজিপি বিমানটির পাইলট, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নবীন লেখকদের জন্য সু-খবর।লেখা প্রকাশের দায়িত্ব নিচ্ছে সাহিত্য ম্যাগাজিন সাগরিকা।

রেদওয়ান সামীর দুইটি বই প্রকাশ হলো অমুর একুশে গ্রন্থমেলাই।