কারা পেলেন সাহিত্য পুরষ্কার ২০১৮।জেনে নিন বিস্তারিত।

আহম্মেদ আওসাফ আরলিসঃ
সাহিত্যে অনন্য অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’-এ ভূষিত হয়েছেন চার জন। এরা হলেন কবি কাজী রোজী, কথা সাহিত্যিক মোহিত কামাল, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং সাহিত্যিক আফসান চৌধুরী।
২৭ জানুয়ারি, সোমবার বিকেলে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ চার জনের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।
১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন।
বাংলা একাডেমির মহাপরিচালক জানান, দশটি বিভাগের মধ্যে এ বছর চারটি বিভাগ, অর্থাৎ কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ ও গবেষণা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য শাখায় পুরস্কার দেওয়া হচ্ছে।
কবিতায় পুরস্কার পাচ্ছেন কবি কাজী রোজী, কথা সাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী পাচ্ছেন এই পুরস্কার।
কথা সাহিত্যে বিশিষ্ট্য মনো রোগ বিষেষজ্ঞ ডাঃ মোহিত কামাল সাহেব কে ব্যক্তিগত ভাবে আমি চিনি । অনেকবার কথা ও হয়েছে । খুবই অমায়িক এবং অধ্যবসায়ী এই লোকটি সহ বাকি তিন জন ও পুরষ্কার পাওয়ার যোগ্য।

Comments

Post a Comment

Popular posts from this blog

চট্টগ্রামে আইজিপি বিমানটির পাইলট, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নবীন লেখকদের জন্য সু-খবর।লেখা প্রকাশের দায়িত্ব নিচ্ছে সাহিত্য ম্যাগাজিন সাগরিকা।

রেদওয়ান সামীর দুইটি বই প্রকাশ হলো অমুর একুশে গ্রন্থমেলাই।