কবিতা আসেনা

on-line-sagorikanews24.blogspot.com/
--তাসলিমা পাটোয়ারি।
বলেছিলাম,
একটি কবিতা লিখবো বন্ধু।
যেখানে শুধু প্রেম থাকবে বিরহ নয়।
তুমি বলেছিলে,
আমার যে কবিতা আসেনা।
তোমার কি প্রেমও আসেনা?
হ্যাঁ, আসেতো
কি মনেহয়?
মনেতো চায় এক জনের হাত ধরে ঘুরতে,
চোখে চোখ রেখে মনের সব কথা বলতে।
তার না বলা কথাগুলো মনের
ভাষায় বুঝে নিতে,
মন চায় তার যত আবদার আছে
সব পূরণ করতে।
আর কি?
আচ্ছা তোমার কি মনে চায়না,
জীবনের সবটা পথ একসাথে
পাড়ি দিতে?
হ্যাঁ, চাইতো!
চাই নিজের সব ভাললাগা ভাগ
করে নিতে।
প্রিয়া,
মনেতো চায় অনেক কিছুই
এগুলো বলে শেষ করা যাবেনা।
মনের আবেগ অন্য সবার মতো
আমারো আছে।
কিন্ত বন্ধু,
ছেলেদের আর মেয়েদের ইচ্ছের নাকি
অনেক তফাৎ আছে?
আমি চাই,
শরতের সকালে ফোঁটা শিউলি
ফুলের মাল্য পরাতে তোমার গলে।
কাঁশ বনের ধারে তোমার পিঠে পিঠ
লাগিয়ে বসে গল্প করতে।
তারপর আকাশে অন্তীম সূর্য
যাবে মিলিয়ে,
আর আমরা দেবো মনের সকল আবেগ
একে অন্যকে বিলিয়ে।
ভয় হয়,
পাছে যদি কেউ দ্যাখে?
দূর বোকা!
জানোনা, ভয় করে প্রেম হয়না!
তুমি আমার পথ চলার শক্তি
একথা কি মানোনা?
কবিতা আসেনা এমন প্রেমিক
নেই জানোনা?
এখনও কি বলবে?
তোমার কবিতা আসেনা!
উৎসর্গঃ বন্ধু . Adnan Habib .. দেবার মতো শুধু কবিতাই আছে আমার।
১৪/০১/২০১৯.
সন্ধ্যা, ৬:২২ মিনিট।
ইইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ।

Comments

Popular posts from this blog

চট্টগ্রামে আইজিপি বিমানটির পাইলট, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নবীন লেখকদের জন্য সু-খবর।লেখা প্রকাশের দায়িত্ব নিচ্ছে সাহিত্য ম্যাগাজিন সাগরিকা।

রেদওয়ান সামীর দুইটি বই প্রকাশ হলো অমুর একুশে গ্রন্থমেলাই।