"এই চশমার কাহিনী, কখনো ভুলার নয়"
.......... এস এম জীবন
স্যারঃ (অফিসে প্রবেশ করার সাথে সাথে)
জীবন তোমার চশমা কোথায়?
জীবনঃ সেদিন চশমাটা ভেঙে গেছে স্যার।
স্যারঃ চশমা ছারা দেখতে তোমার সমস্যা হয়না?
জীবনঃ জি স্যার, কাছের লেখা গুলো বুঝতে একটু সমস্যা হয় কিন্তু সময়ের জন্য একটু বিলম্ব হচ্ছে।
স্যারঃ তোমার চশমার পাওয়ার কি তুমি জানো?
জীবনঃ সঠিক মনে নেই, আবার নতুন করে ডাক্তার দেখিয়ে নিবো স্যার।
স্যারঃ (অফিসে থাকা) এই করিম ও রহিম? (সবাই জি স্যার) তোমরা এখনি জীবনকে নিয়ে ভালো ডাক্তার দেখিয়ে ওর পছন্দ মতো একটা চশমা নিয়ে আসো। (সবাই জি স্যার)।
বিঃদ্রঃ চশমাটা বড় কথা নয়, হঠাৎ করে আমাকে চশমা ছারা দেখেই যে এমন প্রশ্ন করবে এবং আমার সমস্যাটা বুঝে সাথে সাথে আমাকে চশমা উপহার দিবেন সেটা সত্যিই কল্পনার বাহিরে।
জীবনে অনেক দামী দামী উপহার পেয়েছি, যেমন স্বর্ণের চেইন, স্বর্ণের রেইসলেট, ল্যাপটপ, মোবাইল, ট্যাপ, ঘড়ি, সার্ট পেন্ট গেঞ্জি ইত্যাদি।
কিন্তু এমন আন্তরিকতা, সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে কাউকে দেখেনি। কারন চশমা ছারা আমি চলতে পারিনা, যা না হলেই নয়।
সত্যি আমি স্যারের প্রতি চিরকৃতজ্ঞ, একজন বাবা তার সন্তান এবং একজন বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতিও এমন খেয়াল রাখে কিনা আমার জানা নাই, তাছারাও আমার সব সমস্যা স্যার দেখেন, যা আমি কখনো কোনদিন ভুলবনা।
আল্লাহ স্যারের দীর্ঘায়ু ও মঙ্গল করুক....আ-মীন!!

Comments

Popular posts from this blog

চট্টগ্রামে আইজিপি বিমানটির পাইলট, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নবীন লেখকদের জন্য সু-খবর।লেখা প্রকাশের দায়িত্ব নিচ্ছে সাহিত্য ম্যাগাজিন সাগরিকা।

রেদওয়ান সামীর দুইটি বই প্রকাশ হলো অমুর একুশে গ্রন্থমেলাই।