দ্বিতীয় বিয়ে ভেঙ্গে গেল শ্রাবন্তীর।

সাগরিকা ডেস্ক ;  দ্বিতীয় বিয়েটাও ভেঙ্গে গেলো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার কলকাতার আলিপুর আদালতে ওঠে শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ মামলা। আলিপুর আদালতের বিচারক শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মডেল কৃষ্ণ ভিরাজের বিবাহবিচ্ছেদের অবেদন মঞ্জুর করেন।

এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে হয় শ্রাবন্তীর। তাদের ঝিনুক নামে একটি ছেলেও রয়েছে। প্রথমপক্ষের বিয়ে ভেঙে যাওয়ার ২০১৬ সালের জুলাই মাসে মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী শ্রাবন্তী। এর আগে আদালতে শ্রাবন্তী ও কৃষ্ণের পক্ষে মিউচুয়াল ডিভোর্সের মামলা করা হয়। মঙ্গলবার সেই মামলার রায়ে শ্রাবন্তী ও কৃষ্ণের ডিভোর্সের আবেদন মঞ্জুর করেন  বিচারক।

Comments

Popular posts from this blog

কবিতা

কারা পেলেন সাহিত্য পুরষ্কার ২০১৮।জেনে নিন বিস্তারিত।

চট্টগ্রামে আইজিপি বিমানটির পাইলট, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে।