Posts

নবীন লেখকদের জন্য সু-খবর।লেখা প্রকাশের দায়িত্ব নিচ্ছে সাহিত্য ম্যাগাজিন সাগরিকা।

Image
সাগরিকা ডেক্সঃ নবীন লেখক/কবিদের জন্য সু-খবর। আপনি কি গল্প,কবিতা,উপন্যাস,ছড়া লিখছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না। এখনি যোগাযোগ করুন। 01731564164 চাষী এস,কে খান।সম্পাদক সাহিত্য সাময়িকী সাগরিকা ম্যাগাজিন। মাসিক সাগরিকা পত্রিকা। sagorikanews24.com আপনি আপনার স্ব-রচিত সমসাময়িক সেরা রচনাটি এখনি পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। sagorikanews24@gmail.com skkhan2001actor@gmail.com অথবা পৌষ্ট অফিসের মাধ্যমে লেখা পাঠাতে পারেন। মাসিক সাগরিকা ঝিকরগাছা,যশোর। পৌষ্ট অফিস: অমৃতবাজার মাগুরা ৭৪২০ ০১৭৩১৫৬৪১৬৪ কিছু সহজ শর্তে আমরা আপনার লেখা প্রকাশের দায়িত্ব নিচ্ছি। আমাদের সেবা সমূহঃ ১/যৌর্থ্য গ্রন্থ ২/ম্যাগাজিন ৩/পত্রিকা ৪/অডিও,ভিডিও প্রকাশ ৫/অনলাইনে লেখা প্রকাশ এবং প্রচার।

চট্টগ্রামে আইজিপি বিমানটির পাইলট, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে।

চট্রগ্রাম প্রতিনিধি,ডা: মাহতাব হুসাইন মাজেদঃ চট্টগ্রামে উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় বিমানটির পাইলট, ক্রু, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগরের দামপাড়ায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন। আইজিপি বলেন, বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। মামলার আলামত জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে আলামতগুলো সিআইডির ফরেনসিক বিভাগে পাঠিয়ে পরীক্ষা করা হবে। এখনো বলার মতো কোনো অগ্রগতি নেই। বিমানের পাইলট, ক্রু, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। গত রোববারের বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় সোমবার রাতে পতেঙ্গা থানায় একটি মামলা হয়।

নবীন লেখক রেজাউল রেজার প্রথম বই।

Image
রিপোটার: আহমদ আওসাফ আরলিস। নবীন লেখকদের মধ্যে অন্যতম একজন লেখক রেজাজল রেজা। তিনি মূলত ছড়া লিখতে বেশি ভালোবাসেন। তাই এই বছর তার প্রথম মৌলিক ছড়ার বই বের হয়। এই বইটির অত্যন্ত জাঁকজমক মোড়ক উন্মোচন হয়। মূল্যঃ ৭০ টাকা।। প্রচ্ছদঃ শাহীন আহমদ। প্রকাশকঃ কামরুল আলম। প্রকাশনীঃপাপড়ি প্রকাশ। পড়বে ছড়া খোকা-খুকি বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ। ঢাকায় ৬৭৮(সপ্তডিঙা) নং স্টলে। এছাড়াও পাওয়া যাচ্ছে চট্টগ্রাম ও খুলনায় পাপড়ি প্রকাশের নিজস্ব স্টলে। রকমারি ডট কম থেকে কেনা যাবে বইটি। কুরিয়ারে পেতে চাইলে ফোন করুন-০১৭৩৮৩৪০২৫১ নম্বরে।

অমিতাভ অরণ্য এর বই,পরাণ ডোমের পৌষ্টমর্টেম

Image
রিপোর্টার: আহমদ আওসাফ আরলিস অমর একুশে বইমেলা-২০১৮ তে বইটি প্রকাশিত হয় নহলী প্রকাশনী থেকে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণের লিটল ম্যাগ চত্বরের নহলীর স্টলে। বইটির লেখক অমিতাভ অরণ্য। তার বাসা খুলনায়। পৃষ্ঠা ১২৮। বইটির দাম ২০০ টাকা বইয়ের সংক্ষিপ্ত পরিচয় : দাদা, পরাণ ডোমকে চেনেন তো? আরে ঐযে পরাণ ডোম! মানে লাশ কাটে আর মাল টেনে বুদ হয়ে পড়ে থাকে না? হুম, ঠিক ধরেছেন। ওর কথাই বলছি। কি করছে সে জানেন? ব্যাটা এতদিন তো মালতীকে নিয়েই বেশ ছিল। এখন তাকে ঘোড়ারোগে পেয়েছে। স্নেহা ম্যাডামের প্রেমে পড়েছে বাছাধন। ফরেনসিক মেডিসিনের ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর খান মারা যাওয়ার পরে স্নেহা ম্যাডাম বদলী হয়ে এই কয়দিন হল আসছেন। বোঝেন অবস্থা! আরে মালতী কি তোকে কম ভালোবাসে? তাহলে তুই ডোম হয়ে ক্যান ডাক্তারের প্রেমে পড়তে যাবি? যার আবার একজন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে পাকা হয়ে আছে! নাহ, কোনও কথাই তার মাথায় ঢোকে না। শ্বাপদের মতো নিঃশব্দে স্নেহা ম্যাডামের পিছে ছায়ার মতো সেটে থাকে পরাণ। কি লক্ষ্য ওর, জানেন? নাহ! এটুকু এখনই বলব না। কিংবা ধরুন তরী আর শৌনকের কথা! বাইরে থেকে দেখলে ভারী সুখী দম্পতি ওরা! শৌনকের খুব খে...

ত্বাইরান আবিরের অনুবাদ প্রকাশ ২০১৯ গ্রন্থ মেলায়।

Image
রিপোর্টার: আহমদ আওসাফ আরলিস "মানুষ সকল পরিচয়ের উর্ধ্বে। তার কোনো নির্দিষ্ট দেশ, বাসস্থান কিছুই নেই বলেই আমার বিশ্বাস। দিনশেষে আমরা সবাই মানুষ, পৃথিবীর বুকে অস্থায়ী মুসাফির।"- ত্বাইরান আবির। বই- এনাইহিলেশন মূল লেখক- জেফ ভেন্ডারমেয়ার অনুবাদ- ত্বাইরান আবির প্রকাশনী- ঈহা প্রকাশ পৃষ্ঠা সংখ্যা- ১২৮ মূল্য- ১৬০ টাকা উপন্যাসের সারসংক্ষেপ-- কয়েক যুগ ধরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এরিয়া এক্স। মানব সভ্যতা নিশ্চিহ্ন হয়ে সেখানে জায়গা নিয়েছে প্রকৃতি। সেখানেই সরকার থেকে চালানো হয় অভিযান, প্রথম অভিযান নিয়ে আসে আদিম এক প্রাকৃতিক ভূ-চিত্র। দ্বিতীয় অভিযানের সদস্যরা সবাই আত্মহত্যা করে, তৃতীয় অভিযানের সবাই মারা পড়ে নিজেদের মধ্যে গোলাগুলি করে। এগারোতম অভিযানের সদস্যরা ফিরে আসে স্বজনদের কাছে অন্য মানুষ হয়ে এবং ফিরে আসার কিছুদিনের মধ্যেই সবাই মারা পড়ে ক্যান্সারে। এরপরেই পাঠানো হয় চার সদস্যের দ্বাদশ অভিযান। তাদের মাঝে একজন নৃতত্ত্ববিদ, একজন জরিপকারী, একজন মনোবিজ্ঞানী ও একজন জীববিজ্ঞানী। তারা সীমান্ত পার হয়ে প্রবেশ করে এরিয়া এক্সের ভেতরে, এরপর ঘটতে থাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, পাল্...

রেদওয়ান সামীর দুইটি বই প্রকাশ হলো অমুর একুশে গ্রন্থমেলাই।

Image
সংবাদ : রেদওয়ান সামীর দুইটি বই বের হলো অমর একুশে বই মেলায় ***বইয়ের নাম : "রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট" লেখক : রেদওয়ান সামী বইয়ের ধরন : গল্পগ্রন্থ গল্প সংখ্যা : ৮ প্রকাশনী : সাতভাই চম্পা প্রকাশনী প্রচ্ছদ : আজিজুর রহমান প্রকাশক : নিলুফা ইয়াসমিন প্রকাশকাল: একুশে বইমেলা ২০১৯ ইং প্রাপ্তি স্থান : অমর একুশে বইমেলায় স্টল নং ৬৭২ মূল্য: ১৫০ টাকা মাত্র যোগাযোগ : 01788282509 ***বইয়ের নাম : "জিতুর প্রিয় ঋতুর ছড়া' লেখক : রেদওয়ান সামী বইয়ের ধরন : ছড়া পৃষ্ঠা সংখ্যা : ১৬ প্রকাশনী : পাপ ড়ি প্রকাশনী প্রচ্ছদ : শাহীন আহমদ প্রকাশক : কামরুল আলম প্রকাশকাল: একুশে বইমেলা ২০১৯ ইং প্রাপ্তি স্থান : অমর একুশে বই মেলায় লিটলম্যাগ চত্বরে হালুয়াঘাট দর্পণ এর স্টলে। মূল্য: ৫০ টাকা মাত্র যোগাযোগ : 01788282509

ভাগ্য বিড়ম্বিত

মোহাম্মদ দেলোয়ার হোসেন মাষ্টার তারিখঃ ১৬/০২/২০১৯( প্রকাশ) সহজ-সরল মানব সকল নরম মনের হয়, চালাকচতুর করছে ফতুর তাদের সব সময়। বোকা পেয়ে নিজেনিজে কাছে যেয়ে ভিতরের কথা লয়, ফুসলাইয়া ফুসলাইয়া তোলে কথার মাঝে অভয়। সরলমনা পেয়ে কতজনা বুঝায় যে নয়-ছয়, পরকে কাঁচকলা দেখায়ে ওরা কেড়ে নেয় সব জয়। বোকারা সবাই ধোকা খেতে-খেতে হয়েছে যেন বলয়, প্রতিবাদী হতে শিখেছে এখন হানবে বুঝি প্রলয়।